২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার হরতাল হচ্ছে না

দাবি পূরণে সরকারের আশ্বাস পাওয়ার কথা জানিয়ে রোববারের হরতাল কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 04:00 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি পূরণে সরকারের আশ্বাস পাওয়ার কথা জানিয়ে রোববারের হরতাল কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ। শনিবার এক সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ নেজামী বলেছেন, "সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা হরতাল স্থগিত করছি। আশা করি, অতিসত্ত্বর আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবে সরকার।" তবে দাবি পূরণ না হলে পুনরায় হরতাল দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এর আগে সকালে পরিষদের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হরতাল স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। নতুন শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষার সুযোগ কমানো হয়েছে দাবি করে গত ৮ ডিসেম্বর হরতালের এ ঘোষণা দেয় উলামা মাশায়েখ পরিষদ, যাতে সমর্থন দেয় বিএনপি ও জামায়াতে ইসলামী। নেজামী বলেন, "সরকার শিক্ষানীতির বিষয়ে আমাদের দাবিগুলো বিবেচনা করতে সময় চেয়েছে বলেই হরতালের কর্মসূচি স্থগিত করা হয়েছে।" উলামা পরিষদের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। সরকার আমাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছে। সে আশ্বাস আর খ্রিস্টান স