২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের সমর্থন দেবেন না: ১৪ দল

যুদ্ধাপরাধীদের সমর্থন না দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 01:53 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের সমর্থন না দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ১৪ দলের সমন্বয়ক আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, ১৪ দলের নিয়মিত এ সভায় যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। "এ বিচার নিয়ে যেভাবে (বিরোধী দল) বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, রাজনৈতিক প্রতিপক্ষকে নেতৃত্বশুন্য করার কথা বলা হচ্ছে- এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে ১৪ দলের বৈঠকে", বলেন তিনি। দীপু মনি জানান, ঘৃণ্য যুদ্ধাপরাধীদের দূরে সরিয়ে রাখতে, তাদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় ও সমর্থন না দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে ১৪ দল। শিক্ষানীতির প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বৈঠকে জানানো হয়, এ শিক্ষানীতি ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক নয় বৈঠক বিকাল ৪টায় শুরু হয় এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। বৈঠকে আওয়ামী লীগের শীর্ষ নেতা ছাড়াও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের দিলীপ বড়