ময়মনসিংহ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রচারণা চালানোর সময় উপজেলার শাহাপুর এলাকায় আবুল কাশেম ও আব্দুল হামিদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় বলে জানিয়েছে পুলিশ।
ফুলপুর থানার ওসি আব্দুল হান্নান এস আলম সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে তিনি তাদের নাম জানাতে পারেননি।
ওসি জানান, এ ঘটনায় মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৬ ঘ.
bdnews24