২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ৩০টি মনোনয়নপত্র বাতিল

বরিশালের ১৯টি পৌরসভা নির্বাচনের ৩০টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 03:38 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

বরিশাল, ১৯ ডিসেম্বর (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের ১৯টি পৌরসভা নির্বাচনের ৩০টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার ছিলো মনোয়নপত্র বাছাইয়ের শেষদিন। উপ-নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আয়কর রিটার্ন ও হলফনামায় সম্পূর্ণ তথ্য না দেওয়ায় ৩০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে ২৯ জন কাউন্সিলর এবং একজন সংরক্ষিত কাউন্সিলর পদের। তিনি জানান, বরিশালের দুজন, ঝালকাঠির তিনজন, পটুয়াখালীর দুজন, পিরোজপুরের আটজন, ভোলার ১১ জন, বরগুনার দুজনের মনোয়নপত্র বাতিল হয়েছে। বিভাগের ১৯টি পৌরসভায় এক হাজার ৫৪টি মনোয়নপত্র জমা পড়েছিলো। এর মধ্যে মেয়র পদে মনোয়নপত্র জমা পড়েছে ১১১টি। বাছাইয়ে সবগুলোই বহাল রয়েছে। কাউন্সিলর পদে ৭৩২টির মধ্যে ২৯টি বাতিল হয়েছে। সংরক্ষিত কাউন্সিলর পদে ২১১টির মধ্যে বাতিল হয়েছে একটি। নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন। বিভাগের ১৯ পৌরসভায় নির্বাচন হবে ১৩ জানুয়ারি। এর মধ্যে বরিশালে পাঁচটি ঝালকাঠিতে একটি, পটুয়াখালীতে দুটি, পিরোজপুরে তিনটি, ভোলায় চারটি, বরগুনায় চারটি পৌরসভায় নির্বাচন হচ্ছে। ভোটার তালিকা নিয়ে আইনি জটিলতার কারণে ভোলার চরফ্যাশনে নির্বাচন হবে আগামী ২৭ জানুয়ারি। এছাড়া পটুয়াখালীর গলাচিপা ও বাউফল পৌরসভার মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় এবং ঝালকাঠি পৌরসভা নির্বাচনে আদালতের স্থগিতাদেশ থাকায় নির্বাচন হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২২ ঘ.