২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ৬৩ পৌরসভায় প্রার্থী ৪১৬৭ জন

ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায় মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৪ হাজার ১৬৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 02:41 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায় মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৪ হাজার ১৬৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার পর ঢাকা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, এ বিভাগের ৬৩ টি নির্বাচনযোগ্য পৌরসভায় মেয়র পদে ৪০০ জন, সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৯৯২ জন এবং মহিলা কাউন্সিলর পদে ৭৭৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গত মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ পৌরসভায় মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৫ হাজার ২১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বুধবার খুলনা ও বরিশাল বিভাগের ৫০টি পৌরসভায় মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ২ হাজার ৯৬২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার চট্টগ্রাম ও সিলেট বিভাগের পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১২ জানুয়ারি, ১৩ জানুয়ারি, ১৭ জানুয়ারি ও ১৮ জানুয়ারি দেশের সাত বিভাগের আড়াই শতাধিক পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আদালতের স্থগিতাদেশের কারণে নির্বাচনযোগ্য পৌরসভার সংখ্যা কমছে বলে জানান ইসি কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২০৩৭ ঘ.