ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫টি পৌরসভায় এখন নির্বাচন না করতে নির্বাচন কমিশনকে সুপারিশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
সীমানা পুনর্নির্ধারণ এবং আইনি জটিলতার কারণে আটটি পৌরসভায় নির্বাচন না করার সুপারিশ করা হয়েছে। এগুলো হলো- বোদা (পঞ্চগড়), লোহাগড়া (নড়াইল), কুষ্টিয়া, মাগুরা, বাঘাইছড়ি (রাঙামাটি), বাগতিপাড়া (নাটোর), কাঞ্চন (নারায়ণগঞ্জ), পূর্বধলা (নেত্রকোনা)।
সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চলমান থাকায় সাতটি পৌরসভায় নির্বাচন না করতে বলা হয়েছে। এগুলো হলো- রংপুর, কুমিল্লা সদর, কুমিল্লা দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) ও টঙ্গী (গাজীপুর)।
কয়েকটি পৌরসভায় নির্বাচন না করতে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বলা হবে বলে স
bdnews24