২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচনে প্রয়োজনে সেনা: সাখাওয়াত

পৌরসভা নির্বাচনকে অবাধ-সুষ্ঠু করতে 'পরিস্থিতি দেখে' প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 04:47 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচনকে অবাধ-সুষ্ঠু করতে 'পরিস্থিতি দেখে' প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 'সম্ভাব্য প্রার্থীদের' আগাম প্রচারণামূলক সব ধরনের পোস্টার, ব্যানার না সরালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এক প্রশ্নের উত্তরে এম সাখাওয়াত হোসেন জানান, সেনা মোতায়েনের বিষয়ে কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করে প্রয়োজন দেখা দিলে স্বল্প সময়ের নোটিশে সেনা মোতায়েন করা হবে। "আমরা পরিস্থিতি দেখছি। প্রয়োজন হলে সেনা নামাবো, সীমান্ত এলাকায় থাকবে বিডিআর।" তিনি জানান, নির্বাচন অবাধ-সুষ্ঠু করার বিষয়ে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। কোনো ধরনের অনিয়ম হলে কমিশন নির্বাচন বন্ধ করে দেবে। একবার নয়