২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌরসভায় জোটগত নির্বাচনের পক্ষে আ. লীগ

আসন্ন পৌরসভা নির্বাচনে মহাজোট থেকে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটের বড় শরিক আওয়ামী লীগ। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 03:23 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন পৌরসভা নির্বাচনে মহাজোট থেকে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটের বড় শরিক আওয়ামী লীগ। স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ার বিধান নেই বলে মহাজোট থেকে প্রার্থীদের সমর্থন দেওয়া হবে। তবে বর্তমান আইনের পরিবর্তন করার পক্ষপাতি ক্ষমতাসীন দল। শুক্রবার শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে পৌরসভা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে সন্ধ্যা পৌনে ৬টা থেকে সোয়া ৮টা পর্যন্ত এ বৈঠক চলে। এর একদিন আগেই সাত বিভাগের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি চার দিনে এ নির্বাচন হবে। এ দফায় দেশের ৩১০টি পৌরসভার মধ্যে ২৬৯টিতে নির্বাচন হবে। গণভবনে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পৌর নির্বাচনের বিষয়ে বলেন, "মহাজোটের মাধ্যমে আমরা এই নির্বাচনে অংশ নেবো। পৌরসভা নির্বাচনে মহাজোট ঐক্যবদ্ধভাবে এক প্রার্থীকে সমর্থন দেবে।" স্থানীয় সরকার আইন সংশোধনের পক্ষে অবস্থান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ বলেন, "সামরিক শাসকরা তাদের শাসন পাকাপোক্ত করতে স্থানীয় সরকার নির্বাচনকে ব্যবহার করতো। আমরা চাই, স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয়ভাবে হোক। এজন্য আইনের পরিবর্তন দরকার। আমরা ব্যাপক আলোচনার মাধ্যমে এই আইনের পরিবর্তন চাই। আমাদের সময়ই এই আইনের পরিবর্তন করবো।" বিএনপির ডাকা গত ৩০ নভেম্বরের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি করে হরতাল 'সফলভাবে মোকাবেলা' করায় সংশি