২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগকর্মীদের গুলি নেতার দিকে

মোবাইল ফোনে হুমকি দিয়ে এরপর বাড়িতে এসে গুলি চালিয়েছে তারা- নিজ সংগঠনের একদল কর্মীর বিরুদ্ধে এ অভিযোগ করলেন নাটোরের এক যুবলীগ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 09:39 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

নাটোর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনে হুমকি দিয়ে এরপর বাড়িতে এসে গুলি চালিয়েছে তারা- নিজ সংগঠনের একদল কর্মীর বিরুদ্ধে এ অভিযোগ করলেন নাটোরের এক যুবলীগ নেতা। লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটেছে এই ঘটনা। তবে হামলার জন্য তিনি যাদের দায়ী করেছেন, তারা সে অভিযোগ অস্বীকার করলেও স্থানীয় এক আওয়ামী লীগ নেতা এবং পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। গোলাম মোস্তফার অভিযোগ স্থানীয় যুবলীগকর্মী মোবারক হোসেন, আলাউদ্দিন, খোসবার আলী, মিন্টু, লিটন ও আলমগীর হোসেনের বিরুদ্ধে। তিনি বলেন, "তারা বিকালে মোবাইলে ফোন করে আমাকে বলে, 'তুই আমাদের কাজে বাধা দিয়েছিস। তোকে গুলি করে মারবো। তুই বাড়িতেই থাকিস। আমরা আসছি'। এর কিছুক্ষণ পরই তারা মটর সাইকেল নিয়ে আমার বাড়িতে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। বাড়ির পেছন দিয়ে পালিয়ে প্রাণ রক্ষা করি আমি।" মোস্তফা পরে লালপুর থানায় এসে লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, "আমি ভাবতেও পারিনি ওরা মোবাইলে আমাকে মারার কথা বলার পরপরই বাড়িতে চলে আসবে এবং গুলি করবে। না পালালে ওরা আমাকে মেরে ফেলতো।" তবে অভিযোগ প্রত্যাখ্যান করে মোবারক সাংবাদিকদের বলেন, "গুলিবর্ষণের কোনো ঘটনাই ঘটেনি। দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য মোস্তফা মিথ্যা অভিযোগ করেছে।" লালপুর উপজেলার কচুয়া-গড়েরভিটা সড়ক নির্মাণে বালি সরবরাহের কাজ নিয়ে যুবলীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিলো। এর জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে। লালপুর থানার ওসি তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, "যুবলীগের বিরোধের জের ধরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। কাউকে ছাড় দেওয়া হবে না।" হামলাকারীদের গ্রেপ্তারে রাতেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। তবে শুক্রবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মোস্তফা বলেন, "হামলাকারীরা সুযোগসন্ধানী। যখন যে দল ক্ষমতায় আসে তখন তারা সেই দল করে।" আওয়ামী লীগের কয়েকজন নেতা মোবারকদের মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী বলেন, "হামলাকারীদের বিরুদ্ধে সন্ত্রাসের অনেক অভিযোগ রয়েছে। তবে সবাই একমত না হওয়ায় তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া যায় না।" মোস্তফার বাড়িতে হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান। ওসি তরিকুল জানান, সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে মোবারককে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিলো। তবে আদালত থেকে জামিনে তিনি বেরিয়ে এসেছেন। সহযোগী সংগঠন যুবলীগের সন্ত্রাসী তৎপরতার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে সমালোচনা সইতে হচ্ছে। এ জন্য সরকারের অর্জন ম্লান হচ্ছে জানিয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স