ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবার ক্ষমতায় যেতে সরকার তার অনুগত ব্যক্তিকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার 'ষড়যন্ত্র' করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার মুক্তাঙ্গনের সমাবেশে তিনি এই অভিযোগ করেন।
গত ৩০ নভেম্বরের হরতালকে কেন্দ্র করে কথিত পুলিশি নির্যাতন, গ্রেপ্তার ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুক্তাঙ্গনে এই সমাবেশ ডাকে বিএনপি। সমাবেশ থেকে তিনদিনের কর্মসূচিও ঘোষণা করা হয়।
সরকারকে হুঁশিয়ার করে দিয়ে দেলোয়ার বলেন, "সরকারের এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। এতে কোনো লাভ হবে না। এই প্রধান বিচারপতির (এ বিএম খায়রুল হক) পক্ষেও তা সম্ভব হবে না।''
এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব উল্লেখ করেন যে, আওয়ামী লীগের বিরোধিতার কারণে ২০০৬ সালে সর্বশেষ প্রধান বিচারপতি কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারেননি। এটি একটি নীল নকশার 'ষড়যন্ত্রের' অংশ ছিল বলে তিনি দাবি করেন।
স
bdnews24