২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ নিলুফার মনিকে ছেড়েছে পুলিশ

বিএনপি সাংসদ নিলুফার চৌধুরী মনিসহ আটক পাঁচজনকে মঙ্গলবার বিকালে ছেড়ে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 12:21 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সাংসদ নিলুফার চৌধুরী মনিসহ আটক পাঁচজনকে মঙ্গলবার বিকালে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিএনপি'র ডাকা হরতাল চলাকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। পল্টন থানার সহকারি উপ-পরিদর্শক রওশন আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৫টার দিকে সাংসদ মনি, সাবেক সাংসদ হেলেন জেরিন খানসহ পাঁচজনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া আরো যাদের আটক করা হয়েছে তাদের ব্যাপারে যাচাই-বাছাই চলছে। কোনো অভিযোগ না থাকলে এদের অনেককেই ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাংসদ নিলুফার চৌধুরী মনি ও সাবেক সাংসদ হেলেন জেরিন খান দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয় এবং আটক করে। তাদের সঙ্গে একজন কর্মীকেও আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/পিডি/১৯১৬ ঘ.