২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ থেকে পদত্যাগ শুভ হবে না: স্পিকার

বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে স্পিকার আবদুল হামিদ বলেছেন, অব্যাহতভাবে সংসদ বর্জন এবং সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য শুভ নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 09:33 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে স্পিকার আবদুল হামিদ বলেছেন, অব্যাহতভাবে সংসদ বর্জন এবং সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য শুভ নয়। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভায় তিনি বিএনপির প্রতি এ আহ্বান জানান। স্পিকার বলেন, সংসদ হচ্ছে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। গণতন্ত্রকে শক্তিশালী করার স্বার্থে আগামী ৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দিতে তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান। প্রধান বিরোধী দল বিএনপি দীর্ঘদিন ধরে সংসদ বর্জন করে আসছে। সামনের সারিতে আরো আসন দাবিতে তাদের বয়কটের শুরু হলেও পরে আরো দাবি এর সঙ্গে যোগ হয়। স