ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হলে বিরোধী দলের কোনো নেতাকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
৩০ নভেম্বর বিএনপির ডাকা হরতাল আদালতের বিরুদ্ধে ডাকা হয়েছে দাবি করে এর সমালোচনাও করেন তিনি, যদিও বিএনপি বলছে, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ হরতাল ডাকা হয়েছে।
শুক্রবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ১ নম্বর ঘাটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশে কামরুল বলেন, "হরতালের নামে কেউ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।"
"ইস্যুবিহীন হরতাল ডেকে জানমালের নিরাপত্তা বিঘি
bdnews24