২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ-১ আসন শূন্য ঘোষণা

জাতীয় সংসদের হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন শূন্য ঘোষণা হয়েছে। ৯০ দিনের মধ্যে এখন সেখানে উপনির্বাচন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 06:54 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন শূন্য ঘোষণা হয়েছে। ৯০ দিনের মধ্যে এখন সেখানে উপনির্বাচন হবে। ওই আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য দেওয়ান ফরিদ গাজী গত ১৯ নভেম্বর মারা যান। সংসদ সচিবালয় বৃহস্পতিবার ওই আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব) প্রণব চক্রবর্তী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ১৯ নভেম্বর থেকে ওই আসন শূন্য বলে জানানো হয়। আসন শূন্যের প্রজ্ঞাপন জারির ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছিলো। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন গত ২১ নভেম্বর সাংবাদিকদের বলেন, শূন্য ঘোষণার গেজেট প্রকাশ হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে এ আসনে উপ-নির্বাচন করা হবে। ফরিদ গাজীর পর ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা লুৎফুল হাই সাচ্চু মারা যান। ফলে ওই আসনেও উপনির্বাচন করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১২৫০ ঘ.