২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতার বাসায় বোমা হামলা

ঝিনাইদহ শহরে বিএনপির এক নেতার বাসায় বোমা হামলা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 05:26 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঝিনাইদহ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ শহরে বিএনপির এক নেতার বাসায় বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। সোমাবার রাত সাড়ে ১০টার দিকে শহরের আরাপপুর এলাকায় শৈলকুপা উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম মাসুমের বাসায় এই হামলায় হয়। উপজেলার দিগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল সাংবাদিকদের বলেন, দুর্বৃত্তরা তার বাসায় একটি বোমা ছুড়ে মারে। বিকট শব্দে এটি বিস্ফোরিত হয়। তিনি তখন খাবার ঘরে রাতের খাবার খাচ্ছিলেন। ঝিনাইদহের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ বিস্ফোরিত বোমার আলামত পেয়েছে। বিস্ফোরণে বিএনপি নেতার শয়নকক্ষের জানলার কাঁচ চুরমার হয়ে গেছে। এসপি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঈদের আগেরদিন গত ১৬ নভেম্বর যশোরের ঝিকরগাছায় বিএনপির স্থানীয় এক নেতাকে বোমা মেরে হত্যা করে দুর্বৃত্তরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৮ ঘ.