২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুৎফুলের মৃত্যুতে আ. লীগের শোক

সাংসদ লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 02:52 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম)- সাংসদ লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। একই সঙ্গে তারা শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সোমবার এক বিবৃতিতে সংসদ উপনেতা সাজেদা বলেন, লুৎফুল হাই ছাত্রজীবন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে নিবেদিত প্রাণ সংগঠক ছিলেন। পাকিস্তানি ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বাঙালি জাতির নিরবচ্ছিন্ন মুক্তি সংগ্রামের দীর্ঘ লড়াইয়ে তিনি অপরিসীম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আলাদা শোক বার্তায় আশরাফুল ইসলাম বলেন, লুৎফুল হাই আজীবন মানুষের মুক্তির জন্যে নিরলসভাবে কাজ করে গেছেন। মুক্তিযুদ্ধেও তিনি বীরত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। বিশেষ করে পূর্বাঞ্চলীয় গেরিলা উপদেষ্টা হিসেবে তিনি যে দায়িত্ব পালন করেছেন তা বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/পিসি/পিডি/২০৪৫ ঘ.