ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে রাত পৌনে ৮টায় বৈঠক শুরু হয়েছে।
বিএনপির দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আরএ গনি, মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, আসম হান্নান শাহ, সারোারি রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, সালাহউদ্দিন কাদের চৌধুরী প্রমুখ উপস্থিত রয়েছেন।
স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক হয় গত ২৩ সেপ্টেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৪৬ ঘ.
bdnews24