২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অনাস্থা প্রস্তাব আনুন, নইলে অপেক্ষা করুন'

সংসদে অনাস্থা প্রস্তাব আনা অথবা পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করা- সরকার পতনের জন্য এর বিকল্প কেনো চিন্তা না করতে বিরোধী দলকে হুঁশিয়ার করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে অনাস্থা প্রস্তাব আনা অথবা পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করা- সরকার পতনের জন্য এর বিকল্প কেনো চিন্তা না করতে বিরোধী দলকে হুঁশিয়ার করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিরোধী দলের আন্দোলনের হুমকির জবাবে তিনি বলেছেন, আইন কারো নিজের হাতে তুলে নেওয়া চলবে না। স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ শুক্রবার সাংবাদিকদের বলেন, "সরকারের পতন ঘটানোর দুটো গণতান্ত্রিক পথ রয়েছে। একটি হচ্ছে, সংসদে এসে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিতে হবে। অনাস্থা প্রস্তাব পাস হলে সরকার এক মিনিটও ক্ষমতায় থাকবে না। "আর আরেকটি পথ হচ্ছে, পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা। সরকার পতনের এ দুটোর বিকল্প কোনো কিছু আইনি পথ নয়।" প্রধান বিরোধী দল বিএনপি এরই মধ্যে আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের হুমকি দিয়েছে। আর প্রকারান্তরে তাকে বেআইনি বললেন আশরাফ; যদিও ১৯৯৬ সালে আওয়ামী লীগের অসহযোগ আন্দোলনের মুখেই পতন ঘটেছিলো বিএনপি সরকারের। বর্তমানে ৩৪৫ আসনের সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। অন্যদিকে বিএনপির আসন সংখ্যা আসন সংখ্যা ৩৫টি। নিয়ম অনুযায়ী, দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্যপদ খারিজ হয়ে যায়। ফলে সংসদে অনাস্থা প্রস্তাব এনে বর্তমান সরকারের পতন ঘটানো যে যাবে না- তা সরকার বা বিরোধী উভয় দলের নেতাদের কাছেই স্পষ্ট। বিএনপি স