ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে 'উচ্ছেদের' বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।
সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সাংবাদিক সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, "খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে অবৈধ কাজ করা হয়েছে। যথাসময়ে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ব্যরিস্টার রফিকুল ইসলাম মিঞা জানান, খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে 'উচ্ছেদের বিরুদ্ধে আইনি' ব্যবস্থা নেওয়ার বিষয়টি টিএইচখানসহ জ্যেষ্ঠ আইনজীবীরা পর্যালোচনা করছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম বলেন, "সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়ার পরদিন রোববার সাংবাদিক নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সৌখিন জিনিসপত্র দেখানো হয়েছে। ঘটা করে নাটক করা হয়েছে। খালেদা জিয়ার মর্যাদাহানির জন্য এটা করা হয়েছে।"
"সশস্ত্র বাহিনীর সদস্যরা স্বাভাবিকভাবে কম কথা বলেন," উল্লেখ করে রফিকুল আরো বলেন, "কিন্তু আইএসপিআর'র পরিচালকের বক্তব্য ছিল আক্রমণা
bdnews24