ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, রাজধানীর পল্টন, পল্লবী, ধানমন্ডি, গুলশান, কোতয়ালী ও সূত্রাপুর থানায় মামলাগুলো হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি, পুলিশের কাজে বাধা দেওয়া, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
পল্টনে ছয়জন, ধানমন্ডিতে নয়জন, কোতয়ালীতে নয়জন, সূত্রাপুরে চারজন, গুলশানে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট থানা জানিয়েছে। পল্লবী থানায় মামলা হলেও ওই এলাকায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২০১১ ঘ.
bdnews24