২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানি মামলায় ফখরুল আদালতে

বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানহানির এক মামলায় আত্মসমর্পণ করার জন্য বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 04:43 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানহানির এক মামলায় আত্মসমর্পণ করার জন্য বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়েছেন। গত ১৮ জুলাই এ মামলায় তার বিরুদ্ধে সমন জারি করে ঢাকার মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক তাকে ১১ নভেম্বরের (বৃহস্পতিবার) মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এর আগে ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে মানসিকভাবে অসুস্থ ও পাগল বলে অভিহিত করায় মির্জা ফখরুলের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক। ওই আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল আইন প্রতিমন্ত্রীকে মানসিকভাবে অসুস্থ ও পাগল বলে অভিহিত করেন। মামলায় বলা হয়, আইন প্রতিমন্ত্রীকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে হেয়প্রতিপন্ন এবং তার মানসম্মান ক্ষুণ