ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।
খালেদার কৌঁসুলী টিএইচ খানের মুলতবি আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ আদেশ দেয়।
ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়তে সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার করা রিট আবেদন গত ১৩ অক্টোবর খারিজ করে হাইকোর্ট। একমাসের মধ্যে বিএনপি চেয়ারপারসনকে ওই বাড়ি ছাড়তেও বলা হয়। বাড়ি ছাড়ার জন্য খালেদাকে দেওয়া সময় ১২ নভেম্বর শেষ হচ্ছে।
শুনানি শেষে টিএইচ খান সাংবাদিকদের বলেন, "২৯ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেছে আদালত। এ সময় পর্যন্ত রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে। যদিও আদালত হাইকোর্টের রায় স্থগিত করেনি।"
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের রায়ের ওপর আপিল বিভাগ কোনো স্থগিতাদেশ দেয়নি। তারা স্থগিতাদেশের জন্য আজ কোনো প্রার্থনাও করেনি।"
হাইকোর্টের রায় বাস্তবায়ন করা যাবে কি না
bdnews24