২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ছাত্রলীগের সংঘর্ষে পুলিশসহ আহত ২০

সোনাগাজী উপজেলায় ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 05:58 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ফেনী, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনাগাজী উপজেলায় ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মানিক প্লাজার সামনে সংঘর্ষ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, কয়েকজন ছাত্রলীগ কর্মী মানিক প্লাজার সামনে দাঁড়িয়ে কথা বলছিল। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৪০/৫০ জন তরুণ লাঠি, হকিস্টিক ব্যবহার করে। এ সময় ৫/৬ টি হাতবোমার বিষ্ফোরণ ঘটে বলেও এলাকাবাসী জানায়। সোনাগাজী থানার ওসি মো. নিজাম উদ্দিন কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার কথা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দু'জন ছাত্রলীগকর্মীর কথা কাটাকাটি হচ্ছিল। ওই সময় সেখানে উপস্থিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম তাদের থামাতে গেলে সংঘর্ষ শুরু হয়। আহতদের মধ্যে রয়েছেন- সোনাগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল্লাহ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির উদ্দিন, কনস্টেবল আবুল খায়ের, আব্দুল বশির, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, মো. ফয়সল, সেলিম, নূর নবী লিটন, নাসির উদ্দিন রিপন, জামাল উদ্দিন, মোশাররফ হোসেন, শাখাওয়াত হোসেন, ফাহাদ, দোকান কর্মচারী এমরান হোসেন, ও খুরশীদ মিস্ত্রি। বাকিদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে আমিনুল্লাহ ও মনির উদ্দিনকে ফেনী সদর হাসপাতালে ও অন্যদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন স্বাস্থ'কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৩ ঘ.