২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদলের কোন্দলে ১৪৪ ধারা জলঢাকায়

সম্মেলনকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় নীলফামারীর জলঢাকা উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 10:31 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

নীলফামারী, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্মেলনকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় নীলফামারীর জলঢাকা উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। জলঢাকা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক আফিজার রহমান শনিবার সকাল ১০টায় স্থানীয় সোনালী ব্যাংক শাখা সংলগ্ন এলাকায় দ্বি-বার্ষিক সম্মেলন আহ্বান করে। ওই স্থানে একই সময়ে সম্মেলনের ঘোষণা দেয় যুবদলের অন্য অংশের নেতা দেলওয়ার হোসেন। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘাত এড়াতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন জলঢাকা থানার ওসি লেলিন আলমগীর। উপজেলা প্রশাসনের পক্ষে মাইকিং করে সোনালী ব্যাংক এলাকায় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যাবতীয় রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়। ওই এলাকায় পুলিশও মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।" কাউন্সিল ঘিরে যুবদলের কোন্দলের কারণে একদিন আগে নীলফামারীর কিশোরগঞ্জ উপচেজলায়ও ১৪৪ ধারা জারি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৩০ ঘ.