২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই মাঠে খেলা-সমাবেশ, ১৪৪ ধারা

একই মাঠে একই সময় ফুটবল খেলা ও স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ ডাকাকে কেন্দ্র করে বগুড়ার কাহালুতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 11:15 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

বগুড়া, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই মাঠে একই সময় ফুটবল খেলা ও স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ ডাকাকে কেন্দ্র করে বগুড়ার কাহালুতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত কাহালু উচ্চ বিদ্যালয় মাঠ ও এর আশপাশে কোনো ধরনের কর্মসূচি পালন করা যাবে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিরাজুল ইসলাম উকিল। তিনি সাংবাদিকদের বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে কাহালু উচ্চ বিদ্যালয় মাঠে পাল্লাপাড়া ইয়ং স্টার ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা হওয়ার কথা ছিলো। কিন্ত সকালে হঠাৎ করেই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ একই মাঠে একই সময় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ ডাকে। পাল্লাপাড়া ইয়ং স্টার ক্লাবের উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন কবিরাজ জানান, খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণের কথা ছিলো সংসদ সদস্য খাদিজা খাতুন শেফালীর। কিন্ত কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন ও তার সমর্থকরা সংসদ সদস্যের আগমন প্রতিহত করতেই সমাবেশ ডেকেছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে হেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১১ ঘ.