২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ির নিষ্পত্তি রাজপথে: মওদুদ

খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়ার জন্য আদালতের আদেশ থাকলেও বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, এ বিষয়টির নিষ্পত্তি রাজপথেই হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 07:36 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়ার জন্য আদালতের আদেশ থাকলেও বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, এ বিষয়টির নিষ্পত্তি রাজপথেই হবে। শুক্রবার ঢাকায় এক আলোচনা সভায় সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "উচ্চতর আদালতের রায় যা-ই হোক না কেন, খালেদা জিয়ার বাড়ি ইস্যুটি রাজপথেই নিষ্পত্তি হবে।" তবে এ নিয়ে আইনি লড়াইও চালানো হবে বলে জানিয়েছেন তিনি। সকালে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম নামে একটি সংগঠনের উদ্যোগে 'খালেদা জিয়ার বাসভবন নিয়ে সরকারি ভূমিকা ও নাগরিক ভাবনা' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ। ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি খালেদা জিয়ার নামে দেওয়া ইজারা সরকার স