২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনীর সঙ্গে খালেদার বৈঠক

চার দলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 03:31 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বিরোধী দলের ওপর সরকার যেভাবে দমনপীড়ন চালাচ্ছে- তা থেকে মুক্তি পেতে আন্দোলন গড়ে তোলার বিষয়টি নিয়ে আমরা নেত্রীর সঙ্গে আলোচনা করেছি।'' মঙ্গলবার রাতে খালেদার গুলশানের কার্যালয়ের কাছে পুলিশ-র‌্যাবের অবস্থান নেওয়ার ঘটনায় ঐক্যজোটের পক্ষ থেকে উদ্বেগও প্রকাশ করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, "পুলিশ ও র‌্যাবের এ কর্মকাণ্ড নিন্দনীয় এবং সরকারের স্বৈরতান্ত্রিক আচরণেরই বহিঃপ্রকাশ।" বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১২৩ ঘ.