গাজীপুর, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় উন্নয়ন কার্যক্রমে নারীর অংশগ্রহণ অপরিহার্য। দেশের সকল কর্মকাণ্ডে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম নীতি।
মঙ্গলবার সকালে গাজীপুরের বোর্ডবাজারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২৪তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "আইইউটি কর্তৃপক্ষ মেয়েদের ভর্তির উদ্যোগ গ্রহণ করেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। দ্রুততম সময়ে মেয়েদের আবাসনের জন্য হোস্টেল নির্মাণ করে আইইউটিতে তাদের ভর্তি শুরু করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।"
তিনি আরো বলেন, "২০১৪ সালের মধ্যে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে ছেলেমেয়েদের সমান অংশগ্রহণ, উভয়ের জন্য স্নাতক পর্যন্ত বিনা বেতনে লেখাপড়া এবং শিক্ষার হার শতভাগে উন্নীত করার লক্ষ্যে স
bdnews24