২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরিখকে পেলে বিদেশে পালাবেন বিদিশা: এরশাদ

ছেলে এরিখকে পেলে বিদিশা তাকে নিয়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দাবি করেছেন সাবেক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 01:28 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছেলে এরিখকে পেলে বিদিশা তাকে নিয়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দাবি করেছেন সাবেক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। এরিখকে ফিরে পেতে বিদিশা সিদ্দিকের করা মামলায় সোমবার চার ঘণ্টাব্যাপী দেওয়া সাক্ষ্যে এ দাবি করেন এরশাদ। সকাল পৌনে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকার ১৫তম সহকারী জজ শাম্মী আকতারের খাসকামরায় রুদ্ধদ্বার কক্ষে এ সাক্ষ্যগ্রহণ হয়। বিচারক শাম্মী আকতার আগামী বছরের ৫ জানুয়ারি বিবাদি পক্ষের বাকি সাক্ষ্যের জন্য দিন রাখেন। গত ৮ জুলাই বিদিশা ও তার বান্ধবী তুরিন আফরোজ মামলার পক্ষে আরজি সমর্থন করে সাক্ষ্য দেন। গত ৫ অক্টোবর এ মামলায় আদালতে সাক্ষ্য না দিয়ে রাজনৈতিক কাজে ব্যস্ত বলে ফিরে গিয়েছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার জবানবন্দি শেষে এরশাদকে জেরা করেন বিদিশার আইনজীবী আবদুল মান্নান খান ও আবদুল