২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলায় রায়ের ব্যবস্থা নিন, প্রধান বিচারপতিকে কামরুল

আদালতের রায় দেওয়ায় বাংলা ভাষা ব্যবহারের ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 03:16 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের রায় দেওয়ায় বাংলা ভাষা ব্যবহারের ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। বাংলাদেশ শিশু একাডেমী মিলানয়তনে শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী বলেন, "প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক নিজে বাংলায় রায় দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি আদালতে শুধু বাংলা ভাষায় রায় দিতে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস করি।" সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত 'ইউসিবি মৈত্রী উৎসব ২০১০'-এর সমাপনী দিন ছিলো শনিবার। বাংলাদেশ ও ভারতের বাংলাভাষী সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে দুদিনব্যাপী এ উৎসব হয়। উৎসবে পাঁচজন ভারতীয় ও পাঁচজন বাংলাদেশি নাগরিককে সম্মাননা দেওয়া হয়। কালচারাল সোসাইটির উপদেষ্টা আবু হোসেন বাবলার সভাপতিত্বে উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, সাংসদমুজিবুল হক চুন্নু ও সোসাইটির সভাপতি সুজন দেব প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনির্ধি/পিডি/২১০৯ঘ.