২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বিএনপি নেতা খুন

লালমনিরহাটে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 08:08 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

লালমনিরহাট, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। নিহত রফিকুল ইসলাম সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। বিএনপির ইউনিয়ন কমিটির প্রচার সম্পাদক ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোগলহাট থেকে মটর সাইকেল নিয়ে লালমনিরহাট যাওয়ার পথে সাকোয়া এলাকায় রফিকের ওপর হামলা হয় বলে জানিয়েছেন মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত রফিককে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুরে রফিকের মৃত্যু হয় বলে হাবিবুর জানান। তবে এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি তিনি। রফিকের বাড়ি মোগলহাটের ফুলগাছ গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০০ ঘ.