২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নতুন কমিটি

কাউন্সিলের তিন মাস পর সোমবার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নতুন কমিটির ছয় সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 05:36 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাউন্সিলের তিন মাস পর সোমবার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নতুন কমিটির ছয় সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী খোকনকে সভাপতি ও আবু তৈয়বকে সাধারণ সম্পাদক করা হয়েছে। দলীয় সূত্রে এ খবর জানা গেছে। কমিটির অন্য চার সদস্য হলেন- সহ সভাপতি বখতিয়ার সাইদ ইরান, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হাসান, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু ও জহির উদ্দিন চৌধুরী টিপু। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে কেন্দ্রীয় কমিটি নতুন জেলা কমিটির ছয় সদস্যের নাম অনুমোদন করে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে তিনি জানান। গত ২৬ জুলাই নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে উত্তর জেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। কাউন্সিল শেষে রোটন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, অবিলম্বে নতুন জেলা কমিটি ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২৩২৫ ঘ.