২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুত তাওহীদের তিন সদস্যের দুদিন রিমান্ড

চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার হিজবুত তাওহীদের জেলা আমিরসহ তিন সদস্যকে দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 12:08 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার হিজবুত তাওহীদের জেলা আমিরসহ তিন সদস্যকে দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ মূখ্য বিচার বিভাগীয় হাকিম বাসুদেব রায় এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে সাতদিন জিজ্ঞাসাবাদের অনুমতি চান। জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে শহরের রেহাইচর এলাকায় প্রচারপত্র বিলির সময় হিজবুত তাওহীদের জেলা আমির সামনুর ইমাম ওরফে ইমন (২৩), আখতার হোসেন শামিম (৩৫) ও আব্দুস সালাম ওরফে লালনকে (২৫) গ্রেপ্তার করে র‌্যাব-৫ রাজশাহীর একটি বিশেষ দল। ওই দিন রাত ১০টায় র‌্যাব তাদের সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে একটি মামলা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১০ ঘ.