২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

গোপালগঞ্জে মটরসাইকেল দুর্ঘটনায় এক যুবলীগ নেতা মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 08:53 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

গোপালগঞ্জ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে মটরসাইকেল দুর্ঘটনায় এক যুবলীগ নেতা মারা গেছেন। রোববার সন্ধ্যায় শহরের চেচানিয়াকান্দি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন যুবলীগ নেতা ছোটন খান (২৫) ও তার সঙ্গেী সোহেল (২০)। পরে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১০টায় ফরিদপুরের কাছে তিনি মারা যান। তিনি শহরের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। তার বাবার নাম মানু মিয়া। সোমবার বাদ জোহর শহরের কোর্ট মসজিদে তার জানাজা হয়। এতে আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গণ্যমান্য ব্যক্তি অংশ নেন। দুপুরে গেটপাড়া পৌর কবরস্থানে ছোটনের লাশ দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোটনের মৃত্যুতে সোমবার দুপুর থেকে গোপালগঞ্জের সব মোবইল ফোনের দোকান বন্ধ রাখা হয়। তিনি এক সময় মোবাইল ফোনের ব্যবসা করতেন। গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন জানান, সোহেলকে পিছনে নিয়ে মটরসইকেল চালিয়ে যাচ্ছিলেন ছোটন। ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় তাদের ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৪৫৩ ঘ.