২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার বিএনপির সংঘর্ষ নিয়ে পাল্টাপাল্টি মামলা

সাভারে বিএনপির দুই পক্ষে সংঘর্ষের পর উভয় পক্ষ থানায় মামলা করেছে। দুই মামলায় সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাউদ্দিন বাবুসহ আসামি করা হয়েছে ৭০৫ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 11:10 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

সাভার (ঢাকা), অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে বিএনপির দুই পক্ষে সংঘর্ষের পর উভয় পক্ষ থানায় মামলা করেছে। দুই মামলায় সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাউদ্দিন বাবুসহ আসামি করা হয়েছে ৭০৫ জনকে। শনিবার নবীনগরে পর্যটন কর্পোরেশনের রেস্তোরাঁয় সংঘর্ষে লিপ্ত হয় আশুলিয়া থানা বিএনপির বিবদমান দুই পক্ষ। এতে আহত হয় অর্ধশত, ভাংচুর হয় রেস্তোরাঁর চেয়ার-টেবিল। দুই মামলার বাইরে রেস্তোরাঁ কর্তৃপক্ষও একটি মামলা করেছে। তবে তাতে আসামিদের নাম উল্লেখ করা হয়নি বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল। শনিবার রাতে ও রোববার দুপুরে আশুলিয়া থানায় তিনটি মামলা দায়ের করা হয়। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি যত বড় নেতাই হোক না কেন, তাকে গ্রেপ্তার করা হবে। মিজানুর রহমান মিজানকে আহ্বায়ক করে স