শেরপুর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধীদল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বিডিআর বিদ্রোহ, নাটোর হত্যাকাণ্ড ও সিরাজগঞ্জের ঘটনাসহ বিভিন্ন সহিংসতার জন্য বিএনপিকে দায়ী করে তিনি বলেন, "আওয়ামী লীগ কচুপাতার পানি নয় যে টোকা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগের শক্তি জনগণ। এ সরকার জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছে। একের পর এক চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার এগিয়ে যাচ্ছে।"
শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে হিন্দু স
bdnews24