গোপালগঞ্জ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি বাসস্ট্যান্ডে দুই পক্ষের সংঘর্ষে সরকার সমর্থক শ্রমিক লীগের এক নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে রাধাগঞ্জ বাস স্ট্যান্ডে ওই সংঘাত বাঁধে বলে পুলিশ জানায়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আহতদের মধ্যে কোটালীপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমিরুজ্জামান আমির (৩৮) ও হাবিবুর রহমান শেখকে (৩৫) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাধাগঞ্জ বাসস্ট্যান্ডের কাউন্টার জেলা বাস মালিক সমিতির আগের কমিটির সঙ্গে চুক্তি করে শ্রমিক লীগ সভাপতি আমিরুজ্জামান আমির পরিচালনা করে আসছিলেন। স
bdnews24