২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকেরগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০

তুচ্ছ ঘটনা নিয়ে বরিশালের বাকেরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 01:27 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

বরিশাল, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে বরিশালের বাকেরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে একাদশ শ্রেণীর মেহেদী হাসান (১৮), দ্বাদশ শ্রেণীর মিজানুর রহমান (১৮), জুয়েল (১৮) ও গৌতম (১৮), স্নাতক প্রথম বর্ষের স্বপন (২০) ও দ্বিতীয় বর্ষের তাপসকে (২১) স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানায়, কলেজের কমন রুমে ক্যারম খেলা নিয়ে ছাত্রলীগের দু'গ্র"পের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে বেলা ১২টার দিকে উভয় গ্র"প সংর্ঘষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও একটি কক্ষে চেয়ার-টেবিল ভাংচুর করে তারা। কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক এএইচএম শাহান জানান, ক্যারম খেলা নিয়ে ছাত্রদের মধ্যে কথা কাটাকাটির জেরে বহিরাগত পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম ডাকুয়া'র সমর্থকরা সাধারণ ছাত্রদের উপর হামলা চালায়। এ ব্যাপারে সাইফুল ইসলাম ডাকুয়া বলেন, বাকেরগঞ্জ ছাত্রলীগে কোনো দ্বন্দ্ব নেই। কলেজে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ক্যারম খেলা নিয়ে ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ ইব্রাহিম সংঘর্ষের কথা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে। ক্যাম্পাসের শান্তি রক্ষায় প্রয়োজনে আইনের সহায়তা চাওয়া হবে। বাকেরগঞ্জ থানার ওসি এম সাইফুর রহমান জানান, ক্যারাম খেলা নিয়ে ছাত্রদের মধ্যে একটু হাতাহাতি হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত। ছাত্রলীগের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৯ ঘ.