২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্পিকারই বলেছেন আসন শূন্য করা ইসির এখতিয়ার'

প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেছেন, জাতীয় সংসদের স্পিকার লিখিতভাবেই জানিয়েছেন সংসদের কোনো আসন শূন্য ঘোষণার এখতিয়ার নির্বাচন কমিশনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 01:16 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেছেন, জাতীয় সংসদের স্পিকার লিখিতভাবেই জানিয়েছেন সংসদের কোনো আসন শূন্য ঘোষণার এখতিয়ার নির্বাচন কমিশনের। তিনি বলেন, "ভোলা-৩ আসন শূন্য ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন স্পিকারকে চিঠি দেয়। স্পিকার লিখিতভাবে জানান, এটি নির্বাচন কমিশনের এখতিয়ার। নির্বাচন কমিশন আসন শূন্য ঘোষণা করবে। "এর পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচন সম্পন্ন করে। কারণ স্পিকারের নির্দেশই আইন।" সোমবার সকালে নারায়ণগঞ্জে নির্বাচন কমিশনের কম্পিউটার সার্ভার স্টেশন নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কথা বলেন। আগের দিন জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে চাঁদপুর-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মহীউদ্দিন খান আলমগীর বলেন, নির্বাচন কমিশন ক্ষমতার অপব্যবহার করে তার সদস্যপদ বাতিল করে আসনটি শূন্য ঘোষণা করেছে। তবে বিষয়টি বিচারাধীন থাকায় এ ব্যাপারে স্পিকার কোনো মন্তব্য করেননি। এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে সিইসি বলেন, "যেহেতু মহীউদ্দিন খান আলমগীরের বিষয়টি বিচারাধীন তাই এ বিষয়ে এই মুহূর্তে কথা বলা ঠিক হবে না। জাতীয় সংসদ সার্বভৌম। সেখানে জুডিশিয়াল বিষয়ে আলোচনা করা যায়। মহীউদ্দিন খান আলমগীর তার আসন শূন্য বিষয়ে ফান্ডামেন্টাল প্রশ্ন তুলেছেন। তাই এ বিষয়ে কোনো আলোচনা করতে চাই না।" তিনি আরো বলেন, আইনগত জটিলতা না থাকলেও আগামী ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। শিগগিরই তফসিল ঘোষণা করা হবে। মেয়াদোত্তীর্ণ পৌরসভা ও ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের কোনো বিধান নেই। কম্পিউটার সার্ভার স্টেশনের স্থান পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমিনউল