২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে দু'গ্র"পের সংঘর্ষে বিএনপি'র সভা পণ্ড

দু'দলের সংঘর্ষে শনিবার বিকালে রংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সভা পণ্ড হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 06:19 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

রংপুর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দলের সংঘর্ষে শনিবার বিকালে রংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সভা পণ্ড হয়ে গেছে। শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে জেলা বিএনপি কার্যালয়ে এ সভা হচ্ছিল। বিএনপি'র দু'গ্র"পের ধাওয়া পাল্টা ধাওয়া, চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষে অন্তত ২৫ নেতা-কর্মী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকাল সাড়ে ৪টায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সভা চলাকালে দু'গ্র"পে চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষ শুরু হয়। এ সময় জেলা বিএনপি নেতা হাজি তাহের, মোস্তাফিজার রহমান বিপুসহ ২৫ নেতা-কর্মী আহত হন। এছাড়া কার্যালয়ের আসবাবপত্রও ভাংচুর করা হয়। একঘণ্টার এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শামসুজ্জামান সামু অভিযোগ করেন, একদল ভাড়াটে সন্ত্রাসী এই হামলা চালিয়ে চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাংচুর করেছে। কোতয়ালি থানার উপ-পরিদর্শক চন্দন কুমার জানিয়েছেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৩ ঘ.