ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচার মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হাইকোর্টের জামিনের আদেশ এক সপ্তাহ স্থগিত করা হয়েছে।
সরকার পক্ষের আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন রোববার হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেন।
এ মামলায় গত বৃহস্পতিবার জামিন পেলে মামুনের আইনজীবীরা বলেছিলেন, তার মুক্তিতে আর বাধা নেই।
এ মামলায় মামুনের বিরুদ্ধে ২০ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে।
মামুন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত।
মামুনের বিরুদ্ধে আরো অন্তত ২০টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৬৩০ ঘ.
bdnews24