২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে কমনওয়েলথ উপ-মহাসচিবের সাক্ষাত

সফররত কমনওয়েলথের উপ-মহাসচিব মাসেকগোয়া মাসিরে-ওয়াম্বা'র নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2010, 05:24 PM

Updated : 24 Aug 2022, 06:28 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত কমনওয়েলথের উপ-মহাসচিব মাসেকগোয়া মাসিরে-ওয়াম্বা'র নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন। কমনওয়েলথ দূত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় এক ঘন্টা কাটান। তিনি কমনওয়েলথের কার্যক্রম সম্পর্কে বিরোধী দলীয় নেতাকে অবহিত করেন। দেশে গণতন্ত্রকে সংহত করাসহ নানা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এসময় কমনওয়েলথ উপ-মহাসচিবের প্রধান অফিস কর্মকর্তা এন জগন্নাথ ও কমনওয়েলথ সচিবালয়ের রাজনৈতিক বিভাগের পরিচালক অমিত ব্যানার্জি, বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩১৬ ঘ.