২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাশা সেনাবাহিনীচ্যুত: পুলিশ

ছবিবন্দী অস্ত্রধারী ধৃত ছাত্রদল কর্মী সাইদুজ্জামান পাশা এক বছর সেনাবাহিনীকে চাকরি করেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 04:39 PM

Updated : 24 Aug 2022, 06:27 PM

ঢাকা জানুয়ারী ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছবিবন্দী অস্ত্রধারী ধৃত ছাত্রদল কর্মী সাইদুজ্জামান পাশা এক বছর সেনাবাহিনীকে চাকরি করেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসএসসি পরীক্ষা পাশের পরে পাশা সাতারু কোটায় সিপাহী হিসেবে সেনাবাহিনীতে যোগ দেয়। সেখানে ছয়মাসের প্রশিক্ষণের পর পালিয়ে যাওয়ায় তার চাকরি চলে যায়।" তিনি বলেন, এ ঘটনার পর পাশা পুনরায় লেখাপড়া শুরু করেন এবং ঢাকা কলেজে ভর্তি হন। পাশার আলোচিত আগ্নেয়াস্ত্রটির উৎস সম্পর্কে পুলিশ এখনো জানতে পারেনি। শুক্রবার বিকালে পাশাকে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ৩ দিনের রিমান্ডে নেয়। বৃহস্পতিবার দুপুরে পাশাকে যাত্রাবাড়ীর দনিয়ার বিবির বাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ । গত ১৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলে দুই গ্র"পে সংঘর্ষের ঘটনায় সংগঠনের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু গুরুতর আহত হন। সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রদলের এক পক্ষের সঙ্গে ক্ষমতাসীন দল সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা যুক্ত হয়। ওইদিন পুলিশের সামনেই ধারালো অস্ত্র হাতে সক্রিয় কয়েকজন ছাত্রলীগ কর্মীর ছবি ও ফুটেজ সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও পুলিশ এখনো পর্যন্ত তাদের কাউকে আটক করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএনএ/২২৩৩ ঘ.