২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ফেরার পরিবেশ সৃষ্টি করুন: আনোয়ার

বিরোধী দলকে বাইরে রেখে জাতীয় সংসদকে কার্যকর করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিরোধী দল বিএনপির জ্যেষ্ঠ সাংসদ এম কে আনোয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 03:36 PM

Updated : 24 Aug 2022, 06:18 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলকে বাইরে রেখে জাতীয় সংসদকে কার্যকর করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিরোধী দল বিএনপির জ্যেষ্ঠ সাংসদ এম কে আনোয়ার। শুক্রবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমরা সংসদে ফিরে গিয়ে জনগণের কথা বলতে চাই। এ জন্য অবিলম্বে সংসদে পরিবেশ সৃষ্টি করুন। সংসদে না ফিরলে আমরা রাজপথে সংগ্রাম করব।" অধিবেশন কক্ষে সামনের সারিতে আসন বাড়ানোসহ কয়েকটি দাবিতে গত জুন মাস থেকে সংসদ বর্জন করে আসছে বিএনপি। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, সরকারি দল সংসদকে অকার্যকর করে রেখেছে। তারা চায় না বিরোধী দল সংসদে থাকুক। সেজন্য প্রথম অধিবেশন থেকেই ক্ষমতাসীন দল বিরোধী দলকে সংসদের বাইরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এম কে আনোয়ার বলেন, ''প্রথম অধিবেশন থেকে সরকারি দল আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রধান বিরোধী দল হিসেবে আমাদের শপথ অনুষ্ঠান রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে স