২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়েন্ট স্টক কোম্পানির মামলায় শেখ হেলাল ও ভাইরা খালাস

জয়েন্ট স্টক কোম্পানির মামলায় খালাস পেলেন শেখ হেলালসহ ৫ ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 03:33 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

ঢাকা, ১৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জয়েন্ট স্টক কোম্পানির মামলায় খালাস পেলেন শেখ হেলালসহ ৫ ভাই। জয়েন্ট স্টক কোম্পানির দায়ের করা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সাংসদ শেখ হেলাল উদ্দিনসহ ৫ ভাইকে খালাস দিয়েছে আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। খালাস পাওয়া শেখ হেলালের অন্য ৪ ভাই হলেন শেখ সোহেল উদ্দিন, শেখ সালাউদ্দিন, শেখ জালাল উদ্দিন এবং শেখ বেলাল উদ্দিন। আসামি পক্ষের আইনজীবী মো. মুঞ্জুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেসার্স টুঙ্গিপাড়া এক্সপ্রেস কোম্পানি লিমিটেডের পরিচালক হিসেবে ১৯৯৫ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বার্ষিক রিটার্ন দাখিল না করায় এই মামলা করা হয়েছিল। ২০০৭ সালের ২৯ জুলাই জয়েন্ট স্টক কোম্পানির ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মান্নান ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেছিলেন। তিনি বলেন, মামলাটি দায়ের করার পর বাদি আর আদালতে হাজির না হওয়ায় বিচারক আসামিদের খালাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২২২৯ঘ.