২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের প্রতি উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, সরকার কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে। তিনি বলেন, "নিজের সম্পদ দিয়ে নিজেকে স্বাবলম্বী হতে হবে। আমাদের দেশ সোনার দেশ। মটি অত্যন্ত উর্বর। চাষাবাদ করলেই সোনা ফলে। কোন জমি পতিত রাখা যাবে না। প্রতিটি পরিবারে একটি বাড়ি একটি খামার গড়ে তুলতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 11:14 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

গোপালগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের প্রতি উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, সরকার কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে। তিনি বলেন, "নিজের সম্পদ দিয়ে নিজেকে স্বাবলম্বী হতে হবে। আমাদের দেশ সোনার দেশ। মটি অত্যন্ত উর্বর। চাষাবাদ করলেই সোনা ফলে। কোন জমি পতিত রাখা যাবে না। প্রতিটি পরিবারে একটি বাড়ি একটি খামার গড়ে তুলতে হবে।" শনিবার দুপুরে টুঙ্গীপাড়ার বঙ্গবন্ধু ভবনে গোপালগঞ্জ জেলা এবং টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই। বিএনপি-জামাত জোট সরকারের মত অযোগ্যদের চাকরি দেব না। শিক্ষিত, যোগ্য ও দক্ষ লোককে চাকরি দেব।" চাকরির জন্য পড়ালেখা করে যোগ্যতা অর্জন করার জন্য হাসিনা দলের নেতা কর্মীদের প্রতি আহবান জানান । মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- বাণিজ্যমন্ত্রী ফারুক খান, নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান, কেন্দ্রীয় আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ, জেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী খান আবু মিয়া, সদর উপজেলা চেয়ারম্যন শেখ লুৎফার রহমান বাচ্চু, টুঙ্গীপাড়ার উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সাংগঠনিক সম্পাদক সালাহ উ্িদ্দন পান্না প্রমুখ। এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকা থেকে হেলিকপ্টারে করে সকাল ১০টার দিকে টুঙ্গীপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুকন্যা হাসিনা। এর পর তিনি সমাধিতে ফুল দেন এবং বাবার আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর গোপালগঞ্জ প্রতিনিধি জানান, ঈদের ঠিক আগের এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, শেখ রেহানার ছোট মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এমআই/এমএসবি/১৭০৭ ঘ.