গোপালগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে সকাল ১০টার দিকে টুঙ্গীপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুকন্যা হাসিনা। এর পর তিনি সমাধিতে ফুল দেন এবং বাবার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর গোপালগঞ্জ প্রতিনিধি জানান, ঈদের ঠিক আগের এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা, শেখ রেহানার ছোট মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী।
বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানও টুঙ্গীপাড়া রয়েছেন।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এমআই/১১৪৪ ঘ.
bdnews24