২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী জাফরের গলা ও হাতে সফল অস্ত্রোপচার

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদের গলা ও ডান হাতে সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (সিসিইউ) রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 05:32 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদের গলা ও ডান হাতে সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (সিসিইউ) রয়েছেন। ঢাকা থেকে বৃহস্পতিবার রাতে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত ব্যাংকক নেওয়া হয়। শুক্রবার রাতে ব্যাংকক থেকে টেলিফোনে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের সহকারি গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এয়ার অ্যাম্বুলেন্সে স্যারকে বৃহস্পতিবার রাতে ব্যাংককে আনার পর তার গলায় ও ডান হাতে অস্ত্রোপচার করা হয়। এখন তিনি সিসিইউতে রয়েছেন।'' বামরুনগ্রাদ হাসপাতালের কিডনি চিকিৎসক ডা. শ্যারা, বক্ষব্যাধি চিকিৎসক বোরাকার্নসহ কয়েকজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। মোস্তফা জানান, শুক্রবার রাতের পর কাজী জাফরের প্রথম দফা অস্ত্রোপচার হয়। এর আগে তার কিডনিসহ বিভিন্ন পরীক্ষাও করা হয়। কাজী জাফর গত ১৪ সেপ্টেম্বর সোমবার ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন। পরে ওই হাসপাতালের আট সদস্যের মেডিকেল বোর্ড কাজী জাফরের স্বাস্থ্য পরীক্ষা করে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/২৩১১ ঘ.