২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার ঢাকা ফিরছেন খালেদা

বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওমরাহ পালন করে শুক্রবার বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকার উদ্দেশে জেদ্দা ছেড়েছেন। শনিবার তার ঢাকায় এসে পৌঁছানোর কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 04:34 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওমরাহ পালন করে শুক্রবার বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকার উদ্দেশে জেদ্দা ছেড়েছেন । শনিবার তার ঢাকায় এসে পৌঁছানোর কথা। খালেদা জিয়ার সফরসঙ্গী ও তার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাডাম, ওমরাহ পালন করে জেদ্দা থেকে রওনা হয়েছেন। ইফতারের জন্য তিনি দুবাইতে যাত্রা বিরতি করেন। এরপর রাত ১১টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। এমিরেটসের ফ্লাইটে তিনি ঢাকা আসছেন।'' খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ভাই শামীম এস্কান্দার, শামীমের স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, তাদের দুই মেয়ে জাসিয়া রহমান ও জাহিয়া রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী, প্রেস সচিব মারুফ কামাল খানসহ তার ব্যক্তিগত কর্মকর্তারা ওমরাহ পালন করেন। গত শুক্রবার ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/২২২৫ ঘ.