২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেন শেখ রেহানা

বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা রোববার ৫৫ বছরে পা রেখেছেন। এ দিন হেয়ার রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের নিয়ে ঘরোয়াভাবে তার জন্মদিন পালন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা রোববার ৫৫ বছরে পা রেখেছেন। এ দিন হেয়ার রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের নিয়ে ঘরোয়াভাবে তার জন্মদিন পালন করা হয়। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর শেখ রেহানার জন্ম। প্রধানমন্ত্রী কার্যালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইফতারের আগে বিকেলের দিকে শেখ রেহানার বান্ধবী ও পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এসে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরে তারা একসঙ্গে ইফতার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচ/২২২৬ ঘ.